রাজশাহীতে 'সহরায়' ও 'টুসু' উৎসব উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ নিজ গোষ্ঠীর প্রথা ও রীতি অনুযায়ী রাজশাহীতে সাঁওতাল সম্প্রদায়ের বৃহত্তম সামাজিক উৎসব ‘সহরায়’ এবং রাজোয়াড় সম্প্রদায়ের ‘টুসু’ উৎসব উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালচারাল একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। এতে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. ইকবাল বাহার।
আলোচনা সভা শেষে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আদিবাসীদের বাহা গান, ঐতিহ্যবাহী সাঁওতালি নাচ পরিবেশন করা হয়। আলোচনা সভা শুরুর আগে স্থানীয় আদিবাসীদের মধ্যে তির-ধনুক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।