রাজশাহীর আট জেলায় কাল আধাবেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর রাজশাহী জোনের পরিচালক রফিকুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার রাজশাহী বিভাগের আট জেলায় আধাবেলা হরতাল ডেকেছে দলটি। জামায়াতের রাজশাহী বিভাগীয় শাখার পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রফিকুল ইসলামকে আজ সোমবার ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার রাজশাহী বিভাগের আট জেলায় ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আধাবেলা হরতাল পালন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ প্রথম আলো ডটকমকে জানান, শহরের বেলেপুকুর এলাকার নিজ বাড়ি থেকে আজ ভোরে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাজে বাধাসহ বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।