রাজশাহীর উন্নয়নে মেয়রের সঙ্গে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা গত মঙ্গলবার সন্ধ্যায় সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তাঁরা রাজশাহীর উন্নয়ন ও আইনশৃঙ্খলা এবং বিরাজমান বিভিন্ন সমস্যা উত্থাপন করে তা সমাধানে মেয়রকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।মেয়র তাঁদের সবার বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর বিষয়ে ইতিমধ্যেই গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরেন। মেয়র বলেন, ‘আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী আসবেন। তখন আমরা আমাদের সব চাহিদার কথা তাঁর সামনে তুলে ধরব। তিনি রাজশাহীর উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন আশা করি।’সভায় বক্তব্য দেন সিটি করপোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি আবদুল হামিদ সরকার, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান, ভাষাসৈনিক মোশাররফ হোসেন, সহসভাপতি আবদুল মান্নান, হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ এনতাজুল হক, যুগ্ম সম্পাদক, পবা উপজেলার ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, মঞ্জুর হাসানসহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বেলাল আহম্মেদ প্রমুখ।