রাজশাহীর কারা তত্ত্বাবধায়ক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক তৌহিদ ইমামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই মর্মে একটি আদেশ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছে। কারাগার সূত্রে জানা গেছে, একটি স্পর্শকাতর মামলার আসামিদের কারাভ্যন্তর থেকে বাইরে মুঠোফোনে কথা বলার সুযোগ করে দেওয়ায় বিভাগীয় তদন্তে তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মরত থাকার সময় তাঁর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। গত নয় মাস আগে তাঁকে রাজশাহী কারাগারে বদলি করা হয়।তৌহিদ ইমাম রাজশাহীতেই রয়েছেন, তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাজশাহীর জেলার আনোয়ার হোসেন এই চিঠিপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।