রাজশাহীর কৃষি কর্মকর্তা বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষকের সরকারি পুনর্বাসন ও ভর্তুকির সারে ভেজাল মেশানোর অভিযোগে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মহসীন আলী মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালককে ফ্যাক্স বার্তাযোগে এই নির্দেশনা জানানো হয়েছে।