রাজশাহীর চার উপজেলায় হরতাল আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর চারঘাট উপজেলা চেয়ারম্যান ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদের মুক্তির দাবিতে জেলা বিএনপি আজ বুধবার চার উপজেলায় পূর্ণদিবস হরতাল আহ্বান করেছে।
উপজেলাগুলো হচ্ছে বাঘা, চারঘাট, পুঠিয়া ও দুর্গাপুর। জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির জানান, গোদাগাড়িতে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের একটা সভা ছিল। সভা চলার সময় তাঁরা খবর পান আবু সাঈদের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তখনই জেলার নেতারা তাঁর মুক্তির দাবিতে এই চার উপজেলায় হরতালের ঘোষণা দেন। আবু সাঈদের নামে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।