রাজশাহীর ছাত্রাবাস থেকে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাব সদস্যরা গতকাল বৃহস্পতিবার রাজশাহী নগরের সুজানগর মালদা কলোনি এলাকার একটি ছাত্রাবাস থেকে অস্ত্র ও গোলাবারুদসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আটক ব্যবসায়ীর নাম আশরাফুল ওরফে কাঁচু (৪০)। বাড়ি নগরের সুজানগর মালদহ কলোনিতে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি ইতালির তৈরি ৯ এমএম পিস্তল, দুটি ওয়ানশুটারগান, একটি ম্যাগাজিন এবং একটি গুলি উদ্ধার করা হয়েছে।র্যাব-৫ সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে অস্ত্র বিক্রেতা মো. আশরাফ অস্ত্র ও গোলাবারুদসহ ছাত্রাবাসে ঢোকা মাত্র র্যাবের দল তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে। অস্ত্র আইনে মামলা দিয়ে আসামিকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।