রাজশাহীর নতুন পুলিশ কমিশনার দায়িত্ব নিয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে মাহবুবুর রহমান গতকাল সোমবার যোগদান করেছেন।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) আবু সালেহ মোহাম্মদ শাহ গোলাম মাহমুদ বলেন, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে নতুন কমিশনার আনুষ্ঠানিকভাবে রাজশাহীতে যোগদান করেন। যোগদানের পরই নতুন কমিশনার তাঁর কার্যালয়ে মহানগর পুলিশে কর্মরত পরিদর্শক, সহকারী কমিশনার ও উপকমিশনারদের নিয়ে পরিচিতি সভা করেন। রাতে পুলিশ লাইনে তাঁর আরেকটি পরিচিতি সভায় যোগদান করার কথা রয়েছে।
পুলিশ কমিশনার এস এম মনির উজ জামান গত ২৭ আগস্ট খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি হয়ে যান। তার পর থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। মাহবুবুর রহমান এর আগে সিআইডির উপমহাপরিদর্শকের (ডিআইজি) দায়িত্বে ছিলেন।