রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বিভাগীয় কমিশনার নূরুল ইসলামকে ওএসডি করা হয়েছে। সেই সঙ্গে জনপ্রশাসনে উপসচিব পর্যায়ের আরও দুই কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে।গতকাল সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, নোয়াখালীর জেলা প্রশাসক মিজানুর রহমানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব সিরাজুল ইসলামকে নোয়াখালীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।