রাজশাহীর মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ও তিন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সিটি করপোরেশনের একজন কর্মচারীর অবসরকালীন আনুতোষিক ও ভবিষ্য-তহবিলের পাওনা পরিশোধসংক্রান্ত একটি মামলায় গতকাল রোববার রাজশাহীর একটি আদালত এই পরোয়ানা জারি করেন। মেয়র ছাড়া অন্য তিন আসামি হলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজহার আলী, সচিব এ এম আবদুস সালাম ও বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুর রশিদ।এ ব্যাপারে সিটি করপোরেশনের পক্ষ থেকে লিখিত ব্যাখ্যায় বলা হয়, রাজশাহী শ্রম আদালতের রায়ের বিরুদ্ধে সিটি করপোরেশন হাইকোর্টে রিট আবেদন করে ও শ্রম আপিল আদালতে আপিল করে। বিষয়টি ১০ মে আদালতকে জানানো হয়। ওই দিনের শুনানিতে আদালত সিটি করপোরেশনকে সময়ও দেন। এর পরও এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় করপোরেশন বিস্মিত।