রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবহনের শ্রমিকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে গতকাল রোববার দুপুরের পর রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতারা অভিযোগ করেন, গতকাল দুপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মিশুকচালকেরা রাজশাহী শহরের প্রবেশমুখে বিভিন্ন রুটের ১৪টি বাসে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালান।রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান জানান, অটোরিকশা ও মিশুকচালকদের পরিকল্পিত হামলা ও ভাঙচুরের প্রতিবাদে দুপুর থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তিনি জানান, বাস চলাচল বন্ধের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। বাসমালিকেরা ভাঙচুরের কারণে নিজে থেকেই বাস চলাচল বন্ধ রেখেছেন।তবে যুবলীগের নেতা ওয়াহেদ এসব অভিযোগ অস্বীকার করেন।