রাজশাহীর সাবেক মেয়রের বাড়িতে চালকদের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে দুই আসনের ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এগুলোর চালকেরা গতকাল রোববার রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসায় অবস্থান নেন। সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন। পরে মেয়রের আশ্বাসে এসব মানুষ ফিরে যান। গতকাল থেকে রাজশাহী নগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
রাজশাহী সিটি করপোরেশনের ঘোষণা অনুযায়ী গতকাল সকাল থেকে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে রিকশা বন্ধ করে দেওয়া হয়। বেলা ১১টার দিকে প্রায় ২০০ রিকশাচালক এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসার সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় খায়রুজ্জামান লিটন বাইরে ছিলেন। বিকেল চারটার দিকে সাবেক মেয়র বাসায় এলে রিকশাচালকেরা তাঁকে ঘিরে ধরেন।
রিকশাচালকদের নেতা কোরবান আলী বলেন, খায়রুজ্জামান লিটনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রিকশাচালকেরা ফিরে আসেন।
সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম উল আযীম জানান, এই রিকশার গতি নিয়ন্ত্রণ করা যায় না। যাত্রীরা প্রায়শই দুর্ঘটনার শিকার হন। নগরে ৫ হাজার ৪০০টি দুই আসনের ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বাতিল করা হয়েছিল। তারপর রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন এই রিকশামালিকদের পক্ষে অনুরোধ করেন। তাঁদের অনুরোধে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।