রাজশাহীর সেই গৃহকর্মীর অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎ সাধীন গৃহকর্মী সোনিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক। এ অবস্থায় গতকাল শুক্রবার হাসপাতালের বাইরের একটি ক্লিনিকে তার উন্নততর পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, গত বৃহস্পতিবার সোনিয়ার ভাঙা হাতে প্লাস্টার করা হয়েছে। কাউকে দেখলেই সে ভয়ে আঁতকে উঠছে। তার শরীরের যেসব স্থানে আঘাত করা হয়েছে, সেই স্থানগুলোয় মাংস সরে গিয়ে ফ্লুইড জমা হয়েছে। তার চোখ-মুখ ফুলে গেছে এবং পেট শক্ত হয়ে আছে। অবস্থার অবনতি হলে গতকাল তাকে হাসপাতালের বাইরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে বিভিন্ন ধরনের উন্নততর পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে।ওসিসির সমন্বয়কারী গোপেন আচার্য বলেন, সার্জারি বিভাগের দুজন এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের দুজন বিশেষজ্ঞ চিকিৎ সকের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে সোনিয়া। এ ছাড়া তিনি ও মেডিসিন বিভাগের চিকিৎ সকেরা তাকে দেখছেন।সোনিয়ার চাচাতো ভাই মো. মানিক অভিযোগ করেন, রাজশাহী ক্যান্টনমেন্টের এক মেজরের বাসায় সোনিয়া গৃহকর্মীর কাজ করত। ১২ ফেব্রুয়ারি গৃহকর্ত্রী সোনিয়াকে রড দিয়ে পেটান। এতে তার বাঁ হাত ভেঙে যায়। তার গায়ে গরম পানিও ঢালা হয়। পরে সোনিয়াকে বাসার বাথরুমে আটকে রাখা হয়। ১৫ ফেব্রুয়ারি তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।