রাজস্থলী থেকে যুবক অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির রাজস্থলী থেকে দুদু মণি তঞ্চঙ্গ্যা (৩০) নামের এক যুবককে অপহরণের খবর পাওয়া গেছে। তবে কেন এবং কোন দল এ অপহরণের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।দুদু মণির বড় ভাইয়ের স্ত্রী মনতা তঞ্চঙ্গ্যা মুঠোফোনে জানান, তাঁদের বাড়ি রাজস্থলী সদরের বাজার পাড়ায়। তাঁদের পরিবার হলুদ চাষের জন্য তিন কিলোমিটার দূরে মদন পাড়ায় বীজ কেনে। গত রোববার বিকেলে দুদু মণি ওই হলুদের বীজ আনতে সেখানে যান। পরে সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে পৌঁছার খবর নিশ্চিত করে সেখানে তিনি রাত যাপনের কথা জানান।কিন্তু গতকাল সোমবার সকালে তাঁর পরিবারের সদস্যরা খবর পান দুদু মণি তঞ্চঙ্গ্যাকে রাত নয়টার দিকে কয়েকজন লোক অস্ত্রের মুখে অপহরণ করেছে। তবে অপহরণকারীরা কোনো মুক্তিপণ দাবি করেনি। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, তাঁরা বিষয়টি শুনেছেন। তবে এখনো কেউ অভিযোগ করেনি।