রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজস্থলী উপজেলার প্রিতীক্যাছড়া গ্রামের ভক্ষণ তঞ্চাঙ্গ্যা (৪০) নামের একজন আদিবাসী বন্য শূকরের আক্রমণে নিহত হয়েছেন। পুলিশ বুধবার সকালে গ্রামের নিকটস্থ পাহাড় থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের মৃত বিরেন্দ্র তঞ্চাঙ্গ্যার ছেলে ভক্ষণ তঞ্চাঙ্গ্যা গত মঙ্গলবার রাতে পাহাড়ে জুম খেতের পাকা ধান পাহারা দেওয়ার সময় বন্য শূকরের আক্রমণে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘পাহাড়ে পাকা ধান খাওয়ার জন্য কয়েক দিন ধরেই বন্য শূকরের আক্রমণ চলছে। ফলে আদিবাসীরা ধানরক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন। ওই রাতে শূকরের দল একা পেয়ে ভক্ষণ তঞ্চাঙ্গ্যার ওপর আক্রমণ চালায়। এতে তাঁর শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়। পরে তিনি মারা যান।’