রাজস্থলীতে সন্ত্রাসীদের গুলিতে কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মদন কার্বারিপাড়ায় গতকাল বুধবার সকালে সন্ত্রাসীর গুলিতে স্বপন তঞ্চঙ্গ্যা (৩৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন রাহুল তঞ্চঙ্গ্যা (২৮) নামের অপর কৃষক।নিহত স্বপন মদন কার্বারিপাড়ার রক্ষিত তঞ্চঙ্গ্যার ছেলে এবং আহত রাহুল তঞ্চঙ্গ্যা একই গ্রামের গৌরাঙ্গ তঞ্চঙ্গ্যার ছেলে। আহত রাহুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।