রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল থেকে এক বছরে রাজস্ব আদায় হয়েছে ৩৫ কোটি টাকা। এ সময়ে নয় হাজার মোটরসাইকেল নিবন্ধন ও সাড়ে সাত হাজার ড্রাইভিং লাইসেন্স প্রদান, নবায়নসহ রুট পারমিট থেকে এই রাজস্ব আদায় হয়েছে। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক তানভীর আহমেদ চৌধুরী বলেন, ‘আমাদের সফলতা ও ব্যর্থতা দুটিই রয়েছে। তবে বর্তমানে অনলাইন পদ্ধতিতে ওয়ানস্টপ সার্ভিস দেওয়া হচ্ছে। চালকদের জন্য সর্বাধুনিক স্মার্ট লাইসেন্স সরবরাহ করা হচ্ছে। এতে ভুয়া লাইসেন্সধারী চালকের সংখ্যা কমবে। ফলে মানুষ প্রতারিত হবে না।’