প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ জেলায় ট্রাফিক বিভাগের অভিযানে এক বছরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থেকে ২৬ কোটি টাকার অধিক রাজস্ব আদায় করা হয়েছে। সঠিক অভিযান পরিচালিত হওয়ায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে দাবি পুলিশের। ঝিনাইদহ ট্রাফিক পরিদর্শক সালাহ উদ্দিন বলেন, তাঁরা গত বছরের এপ্রিল মাস থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেন। চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত ১৫ হাজার ৩৬৪টি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন বাবদ সরকারি কোষাগারে জমা হয়েছে ২৬ কোটি ১৯ লাখ। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ