প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন বলেছেন, সামনের দিনে রাজস্ব আদায়ের প্রধান খাত হবে আয়কর বিভাগ। এ জন্য তিনি এ বিভাগের কর্মকর্তাদের রাজস্ব আদায়ে সহযোগী মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
গতকাল বুধবার সরকারি কার্য ভবনে পৃথক দুটি অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এই আহ্বান জানান। দুপুরে সরকারি কার্যভবনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ওয়েবসাইট ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন তিনি। এর আগে আয়কর বিভাগের সম্মেলন কক্ষ সাম্পান উদ্বোধন করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। গোলাম হোসেন বলেন, ওয়েবসাইটের তথ্য নিয়মিত যুক্ত করার মাধ্যমে গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে।