রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও জাল মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে সরকারি চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক। গতকাল রোববার কমিশন মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় বলে দুদক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা হওয়ার আশায় পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ম ও শর্ত ভঙ্গ করে প্রতারণার আশ্রয় নেন মনিরুজ্জামান। এর অংশ হিসেবে আবেদনপত্রে মিথ্যা স্থায়ী ঠিকানা এবং বাবা মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও জাল মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে পিএসসিতে জমা দেন। ফলে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় পিএসসির সুপারিশ পান। ২০১৪ সালের ১১ মে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে চাকরি পান।

অনুসন্ধানে দেখা যায়, মনিরুজ্জামানের বাবা আবদুল ছামাদ একজন কৃষক। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না। তাঁদের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তেবাড়িয়া গ্রামে। তাঁরা কখনোই মানিকগঞ্জের সেওতা ও ছনক গ্রামে বসবাস না করলেও চাকরি পাওয়ার জন্য বাবাকে মুক্তিযোদ্ধা সাজাতে গিয়ে ওই অঞ্চলের ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র সংগ্রহ করে পিএসসিতে আবেদন করেন