রাজস্ব সংলাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর আদায় বাড়াতে ‘জনকল্যাণে রাজস্ব’ স্লোগান নিয়ে গতকাল রোববার কুমিল্লায় রাজস্ব সংলাপ-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে কর অঞ্চল কুমিল্লার উদ্যোগে নগরের একটি হোটেলে এ সংলাপ হয়। এতে কুমিল্লা অঞ্চলের কর কমিশনার রেজাউল করিম চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হাসানুজ্জামান ও কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট দপ্তরের কমিশনার আনোয়ার হোসাইন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|