রাজস্ব সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ স্লোগান সামনে রেখে গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে রাজস্ব সংলাপ। উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কর অঞ্চল ময়মনসিংহ এই সংলাপের আয়োজন করে। ময়মনসিংহ কর অঞ্চলের কমিশনার হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে আফছারী জহুরা, অতিরিক্ত কর কমিশনার ফজলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার প্রমুখ।