রাজা হরিশচন্দ্রের ঢিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকে বলেন কোটবাড়ি ঢিবি, অনেকে বলেন রাজা হরিশচন্দ্রের প্রাসাদ। স্থানীয় লোকজনের কাছে এই প্রাচীন প্রত্নকেন্দ্রটি হরিশচন্দ্র রাজার বাড়ি হিসেবে পরিচিত। ঢাকার সাভারে নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন বসতির একটি অন্যতম নিদর্শন এই রাজা হরিশচন্দ্রের ঢিবি বা প্রাসাদ। বাংলাপিডিয়ার তথ্য অনুসারে, বর্তমানে ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত মাটির দেয়ালঘেরা বৃহৎ ঢিবিটি আয়তাকার। কমপক্ষে তিনটি এলাকায় বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এর একটি রাজা হরিশচন্দ্রের ঢিবি বা প্রাসাদ। সাভার বাজার বাসস্ট্যান্ডের পূর্ব দিকে মজিদপুর গ্রামে এর অবস্থান। এটিকে সার্বিকভাবে সাত-আট শতকের নিদর্শন বলে ধরে নেওয়া হয়। নব্বইয়ের দশকে খননের পর দেয়ালবেষ্টিত বর্গাকার একটি স্তূপের সন্ধান মেলে। আরও পাওয়া যায় একটি ‘হরিকেল’ রৌপ্যমুদ্রা, একটি স্বর্ণমুদ্রা এবং ব্রোঞ্জের তৈরি বেশ কয়েকটি বুদ্ধমূর্তি। ছবিগুলো সম্প্রতি তোলা।

হরিশচন্দ্রের রাজবাড়ি বা ঢিবি উনিশ শতকের শেষভাগ পর্যন্ত মাটির নিচেই ছিল।
হরিশচন্দ্রের রাজবাড়ি বা ঢিবি উনিশ শতকের শেষভাগ পর্যন্ত মাটির নিচেই ছিল।
১৯১৮ সালের দিকে রাজবাড়ি-ঢিবির কাছের রাজাসন গ্রামে ড. নলিনীকান্ত ভট্টশালী প্রত্নতাত্ত্বিক খননকাজ শুরু করেন। তারই ধারাবাহিকতায় পরবর্তীকালে হরিশচন্দ্র রাজার প্রাসাদ-ঢিবিতে খননকাজ চালানো হয়।
১৯১৮ সালের দিকে রাজবাড়ি-ঢিবির কাছের রাজাসন গ্রামে ড. নলিনীকান্ত ভট্টশালী প্রত্নতাত্ত্বিক খননকাজ শুরু করেন। তারই ধারাবাহিকতায় পরবর্তীকালে হরিশচন্দ্র রাজার প্রাসাদ-ঢিবিতে খননকাজ চালানো হয়।
অনেক গবেষকের মতে, পাল বংশীয় রাজা হরিশ্চন্দ্রের সর্বেশ্বর রাজ্যের রাজধানীর নাম ছিল সম্ভার এবং সম্ভার নাম থেকেই সাভার নামের উৎপত্তি।
অনেক গবেষকের মতে, পাল বংশীয় রাজা হরিশ্চন্দ্রের সর্বেশ্বর রাজ্যের রাজধানীর নাম ছিল সম্ভার এবং সম্ভার নাম থেকেই সাভার নামের উৎপত্তি।
খ্রিষ্টীয় সপ্তম শতকে এখানে বৌদ্ধধর্ম সভ্যতা-সংশ্লিষ্ট একটি কেন্দ্র ছিল বলে বোঝা যায়।
খ্রিষ্টীয় সপ্তম শতকে এখানে বৌদ্ধধর্ম সভ্যতা-সংশ্লিষ্ট একটি কেন্দ্র ছিল বলে বোঝা যায়।
ঢিবি এলাকায় একাধিক পুনর্নির্মাণ এবং একাধিক মেঝের চিহ্ন লক্ষ করা যায়।
ঢিবি এলাকায় একাধিক পুনর্নির্মাণ এবং একাধিক মেঝের চিহ্ন লক্ষ করা যায়।
১৯৮৯-৯০ সালে খননের পর দেয়ালবেষ্টিত বর্গাকার একটি স্তূপের সন্ধান মেলে।
১৯৮৯-৯০ সালে খননের পর দেয়ালবেষ্টিত বর্গাকার একটি স্তূপের সন্ধান মেলে।