রাজাকারদের তালিকা করতে আবার সাজেদার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আবারও রাজাকারদের তালিকা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা করার দরকার নেই, করতে হবে রাজাকারদের তালিকা।সাজেদা চৌধুরী বলেন, গ্রামে গ্রামে গিয়ে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও রাজাকারদের খুঁজে বের করে তাদের তালিকা তৈরি করতে হবে।গতকাল শনিবার ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাজধানীর কমলাপুরে মতবিনিময়কালে সৈয়দা সাজেদা চৌধুরী এসব কথা বলেন।