প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিলম্বে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার গণজাগরণ মঞ্চের ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়। গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন চত্বরে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সংগঠনগুলোর নেতারা বক্তব্য দেন।সমাবেশে বক্তারা বলেন, রাজাকারদের হরতাল ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে। এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে। দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানিয়ে তাঁরা আরও বলেন, ‘আমরা সব রাজাকারের ফাঁসি চাই।’