রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রবাসীদের বিশাল সমাবেশ থেকে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কে গত রোববার জাতিসংঘ সদর দপ্তরসংলগ্ন ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিউ ইংল্যান্ড, ওয়াশিংটন, ভার্জিনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাস বোঝাই করে প্রবাসীরা এসে যোগ দেন দিনব্যাপী এই জাগরণ সমাবেশে।গত রোববার স্থানীয় সময় বেলা একটায় সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রবাসী নারী-শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমাবেশের একপর্যায়ে ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য দেন অনলাইন ব্লগার ইমরান এইচ সরকার। সমাবেশে ঢাকার শাহবাগ চত্বরের সংগঠকদের সংহতি বার্তা প্রবাসীদের সামনে ঘোষণা করেন মুক্তিযোদ্ধা নুরুন্নবী। সমাবেশে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, শিক্ষাবিদ দ্বিজেন ভট্টাচার্য, সংস্কৃতিকর্মী হায়দার আকবর খান, সাংবাদিক আমান উদদৌলা, মিনহাজ চৌধুরী, বিশ্বজিৎ সাহা, গোপাল সন্যাল, মামুনুর রশীদ প্রমুখ বিশিষ্টজনেরা যোগ দেন।