রাজাপুরে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর থেকে অস্ত্র, গুলিসহ সাইদুর রহমান দুলাল নামের এক ডাকাতকে আটক করেছে র্যাব। রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে অভিযান চালায় বরিশাল র্যাব-৮-এর একটি দল। এ সময় ওই গ্রামের সাইদুর রহমান দুলালকে (৪৮) তাঁর বাড়ি থেকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়। মঙ্গলবার তাঁকে রাজাপুর থানায় সোপর্দ করা হয়।এ ঘটনায় র্যাব-৮-এর উপসহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন রাজাপুর থানায় একটি মামলা করেছেন।গ্রেপ্তার হওয়া দুলাল ওই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তাঁর বিরুদ্ধে দক্ষিণাঞ্চলের বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।