রাজাপুরে বিএনপির ৮০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুহামঞ্চদ শাহজাহান ওমর ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম উদ্দিন আকনসহ ৮০ জন নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। রাজাপুরের বড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মহারাজ হাওলাদার গতকাল শুক্রবার রাজাপুর থানায় মামলাটি করেন। রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।