রাজাপুরে মানববন্ধনে আত্মাহুতির হুমকি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের প্রায় এক বছর ধরে বেতন-ভাতা বন্ধ থাকায় তাঁরা মানববন্ধন করেছেন। প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী বাঁচাও আন্দোলনের ব্যানারে গতকাল সোমবার সকালে এই মানববন্ধন হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, এক বছর ধরে বেতন-ভাতা বন্ধ থাকায় আমরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছি। অবিলম্বে বেতন-ভাতা চালু না হলে তাঁরা আত্মাহুতি দেবেন বলে হুমকি দেন।