রাজার নামে বিদ্যালয়ের ‘ফকিরি’ হাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষগুলো চাটাই দিয়ে ঘেরা। সামান্য বৃষ্টিতেই পানি পড়ে। মেঝেতে কেঁচো বাসা বেঁধেছে, বসার উপায় নেই। শিক্ষার্থীদের বসার প্রয়োজনীয় বেঞ্চও নেই শ্রেণীকক্ষে। শিক্ষকদের চেয়ার ও টেবিলের সংকট রয়েছে। এমনিভাবে চলছে নিশ্চিন্তপুর ভূষণ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি।শিক্ষকেরা বলছেন, নলডাঙ্গার রাজা প্রমথ ভূষণ দেব রায়ের নামে বছর দশেক আগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। আজও এটির জন্য কোনো ভবন নির্মাণ করা হয়নি। ছেলেমেয়েরা কষ্ট করে পড়ালেখা করছে। শিক্ষকেরা দুঃখ করে বলেন, রাজার নামে বিদ্যালয়টি চলছে ফকিরের হালে।বিদ্যালয়টি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে অবস্থিত। পাশেই রয়েছে নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়। ১৮৮২ সালে নলডাঙ্গার রাজা প্রমথ ভূষণ দেব রায় মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। আর এলাকার কিছু শিক্ষানুরাগী শিশুদের কথা চিন্তা করে রাজার নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ২০০২ সালে মাধ্যমিক স্কুলটির সঙ্গেই প্রতিষ্ঠা করা হয় নিশ্চিন্তপুর ভূষণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমেঞ্চ সালমা জানান, নলডাঙ্গা রাজপরিবারের শেষ রাজা প্রমথ ভূষণ দেব রায়ের নামের সঙ্গে মিল রেখে বিদ্যালয়ের নামকরণ করা হয়। ২০০৫ সালে বিদ্যালয়টি পাঠদানের অনুমতি পায়। ২০০৯ সালে নিবন্ধন লাভ করে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের পড়ালেখার মান বেশ ভালোই ছিল। প্রতিবছরই একাধিক শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বিদ্যালয়ের এমন করুণ দশা দেখে অভিভাবকেরা শিশুদের এখানে ভর্তি করাতে চাইছেন না। এখন তাঁদের বিদ্যালয়ের জন্য একটি ভবন হওয়া খুব জরুরি হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষক শ্রেণীকক্ষে শিশুদের পাঠ দিচ্ছেন। অপর এক শিক্ষক প্রশিক্ষণে আছেন। বিদ্যালয়টির পূর্বপাশে আমিরুল ইসলামের দ্বিতল ভবন। ওই ভবনের দেয়ালের একপাশ, অন্য তিন পাশ চাটাই দিয়ে ঘেরা। দৈর্ঘ্য ১৫, আর প্রস্থে বিদ্যালয়টি ১২ ফুট হবে। চারটি কক্ষের মধ্যে তিনটিতে পাঠদান চলে। অপরটি শিক্ষকদের বসার। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২২০ জন শিক্ষার্থী ওই তিনটি কক্ষে বসে। ৩৫ জোড়া বেঞ্চ রয়েছে। একেকটি বেঞ্চে চার-পাঁচজন করে বসতে বাধ্য হয়। কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহমঞ্চদ জানান, ওই বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত ভবন নির্মাণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।