রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোমবাতি জ্বালিয়ে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। ২৫ মার্চ রাত ১২টা ১ মিনিটে রাজারবাগ স্মৃতিসৌধে এ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।