রাজারহাটে ইউপি সদস্যকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাটে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। এ ঘটনায় ইউপি সদস্য মো. আইয়ুব আলী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, উলিপুর উপজেলাধীন ঠুটাপাইকর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর আইয়ুব আলী গত রোববার সন্ধ্যায় পাশের রাজারহাট উপজেলার নাজিমখান বাজারে যান। রাত আনুমানিক আটটার দিকে অগ্রণী ব্যাংক-সংলগ্ন এলাকায় পূর্বপরিচিত মনারকুটি গ্রামের রাজা বসুনিয়া (৪০) ও একই এলাকার মিজানুর রহমানসহ (৩৫) চায়ের দোকানে চা পান করেন। পরে বাইরে এলে আগে থেকে ওত পেতে থাকা পাঁচ-ছয়জন তাঁকে বেধড়ক মারধর করে তিন হাজার ৭২২ টাকা ছিনিয়ে নেয়। পরে বিষয়টি স্থানীয় ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।