রাজারহাটে ছাত্রদলের আট নেতা-কর্মী বহিষ্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রাজারহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সেকেন্দার আলী, রাজারহাট এমআই ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল জব্বারসহ আট নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া রাজারহাট এমআই ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখানে দীর্ঘদিন ধরেই ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
মহিউদ্দিন জাহাঙ্গীর গতকাল বৃহস্পতিবার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁদের বহিষ্কার করা হয়েছে।