রাজারহাটে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাটে গত বুধবার রাতে দুর্বৃত্তরা এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার চাকির পশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের সতীশ চন্দ্র বর্মণ (৮০) রোববার সন্ধ্যায় রাজারহাট বাজারে আসেন। রাত আটটার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে খুলিয়াতারী এলাকায় রাস্তায় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে।