রাজারহাটে ৬ লাখ বৃক্ষ রোপণের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ রাজারহাট গড়তে ৬ লাখ বৃক্ষ রোপণের ঘোষণা দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম। ২৩ আগস্ট একযোগে দুই ঘণ্টায় এই বৃক্ষ রোপণ করা হবে। এ উপলক্ষে উপজেলাজুড়ে গাছ সংগ্রহ, কাবারি (খুঁটি) ও গর্ত তৈরির উৎসব শুরু হয়েছে।
ওই উৎসবকে ঘিরে রাতদিন পরিশ্রম করছেন উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি), উপজেলা পরিষদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিদ্যালয় ও মহাবিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক-শিক্ষার্থী ও গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি, সাংবাদিক, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষ।
ইউএনও রফিকুল ইসলাম বলেন, সবুজ রাজারহাট উপজেলা গড়তে চার মাস আগে উপজেলা প্রশাসন, পরিষদ এবং সাতটি ইউপির সমন্বয়ে গোটা উপজেলায় ৬ লাখ বৃক্ষ রোপণ করার প্রকল্প গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে ২৩ আগস্ট মাত্র দুই ঘণ্টায় গোটা উপজেলায় একসঙ্গে ৬ লাখ বৃক্ষ রোপণ করা হবে।