রাজিব কুমার রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব কুমার রায় (৩৬) গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তিনি এক মাস ধরে কিডনির রোগে ভুগছিলেন। তাঁর মরদেহ বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারে তাঁর বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার মাস্টারপাড়ায় নিয়ে আসা হয়। গতকাল রাতেই স্থানীয় কান্তেশ্বর পাড়া শ্মশানে তাঁর মরদেহ দাহ করার কথা ছিল।