রাজিয়া খান আমিন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষিকা, বিশিষ্ট সাহিত্যিক ও লেখক রাজিয়া খান আমিন (৭৫) আর নেই। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন। রাজিয়া খান স্বামী, দুই ছেলেমেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ডেইলি স্টার-এর সাপ্তাহিক প্রকাশনা ‘দ্য স্টার’-এর সম্পাদক আশা মেহরীন আমিনের মা। প্রয়াত রাজনীতিবিদ মৌলভী তমিজউদ্দিন খানের মেয়ে রাজিয়া খান। রাজিয়া খান কবিতা ও উপন্যাসসহ অন্তত ১২টি গ্রন্থ রচনা করেন। তিনি ১৯৭৫ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, ১৯৯৭ সালে একুশে পদক, ১৯৯৮ সালে অনন্যা পদক এবং শিল্পকলা একাডেমী পদকে ভূষিত হন।আজ বৃহস্পতিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।