রাজীব হত্যা মামলার শুনানি হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারক ছুটিতে থাকায় ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়নি। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক শাহেদ নূর উদ্দিন ২১ মে নতুন তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। গতকাল নিহত ব্লগার রাজীবের বাবা নাজিম উদ্দিন আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত ছিলেন। কিন্তু বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক পরবর্তী দিন ধার্য করেন।