প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার রাজীব হায়দারকে হত্যার ঘটনায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির জড়িত নয় বলে দাবি করা হয়েছে।গতকাল শনিবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ দাবি করে রাজীব হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।বিবৃতিতে এ ঘটনায় জামায়াত-শিবিরকে দায়ী করে ‘অপপ্রচার’ চালানো এবং শাহবাগের সমাবেশ থেকেআমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম ও আসিফ নজরুলকে ‘হুমকি দেওয়ার’ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তি।