রাজীবপুর ও রৌমারীকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়ার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলাকে জামালপুরের সঙ্গে সম্পৃক্ত করার প্রক্রিয়া শুরুর প্রতিবাদে গতকাল মানববন্ধন হয়। জেলা জজকোর্টের​ সামনে ওই মানববন্ধন হয় l ছবি: প্রথম আলো
কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলাকে জামালপুরের সঙ্গে সম্পৃক্ত করার প্রক্রিয়া শুরুর প্রতিবাদে গতকাল মানববন্ধন হয়। জেলা জজকোর্টের​ সামনে ওই মানববন্ধন হয় l ছবি: প্রথম আলো

কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলাকে জামালপুরের সঙ্গে সম্পৃক্ত করার প্রক্রিয়া শুরুর প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ, স্বাক্ষর সংগ্রহ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। কুড়িগ্রামের নাগরিক ঐক্য পরিষদের ডাকে গতকাল বুধবার এসব কর্মসূচি পালন করা হয়।
গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা জজকোর্ট আদালতের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ, জেলা বিএনপি, জেলা জাসদ, জেলা ওয়ার্কার্স পার্টি, জেলা বাসদ, প্রেসক্লাব, সরকারি আইন কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা আওয়ামী আইনজীবী পরিষদ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, সাবেক সাংসদ জাকির হোসেন, পৌর মেয়র আবদুল জলিল, আইনজীবী কে এস আলী আহমেদ, এনামুল হক চৌধুরী, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবুবক্কর সিদ্দিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, জেলা জাসদের সভাপতি ইমদাদুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ‘একটি মহল কুড়িগ্রামের মানচিত্র থেকে রৌমারী ও রাজীবপুর উপজেলাকে বাদ দিতে চায়। এতে ফুঁসে উঠেছে দুই উপজেলাসহ জেলার মানুষ।