প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের ১৫তম কাউন্সিল ও নির্বাচন গতকাল শনিবার রাজধানীর সোবহানবাগে বিআইএম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে রাজেন্দ্র প্রসাদ বুনারজি এবং মো. মজিবুর রহমান ভূঞা।
কার্যকরী কমিটিতে দুবছরের জন্য খালেদা আক্তার কার্যকরী সভাপতি, মোশারফ হোসেন তালুকদার কোষাধ্যক্ষ এবং এরশাদ হোসেন দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৩৫ জন কর্মকর্তা ও কার্যকরী সদস্য নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।