রাজেন্দ্রপুরের গজারি বন থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার গজারি বন থেকে গতকাল শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ এক যুবকের (২৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, গতকাল সকালে একটি লাশ বনে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় এসআই আজহারুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।