রাজ্জাকের মরদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা থেকে মাগুরার আবদুর রাজ্জাকের (৪২) মরদেহ দেশে আনা হয়েছে। রোববার রাতে রাজ্জাকের মরদেহ শ্রীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাড়ি পৌঁছায়। তিনি ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। সেখানে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতেন। ২৯ জানুয়ারি ১০ লাখ টাকা নিয়ে দোকানের বাইরে যান। এ সময় একদল কৃষ্ণাঙ্গ তাঁকে হত্যা করে ওই টাকা ছিনিয়ে নেয়। গতকাল সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।