রাত নয়টার পরও বাস চলবে মহাসড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত নয়টার পর আন্তজেলা বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির জরুরি ও অনির্ধারিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘মালিক সমিতি আমাদের অনুরোধ জানিয়েছেন সড়কের নিরাপত্তা জোরদার করতে; যাতে তাঁরা আজ রাত থেকে দূরপাল্লার বাস চালাতে পারেন। জরুরি ও অনির্ধারিত বৈঠকে তাঁদের এ বিষয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, জাতীয় পার্টির নেতা এবং স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ বিভিন্ন পরিবহন মালিক সংগঠনের নেতারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

গত ৯ ফেব্রুয়ারি রাত নয়টার পর থেকে মহাসড়কে বাস না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।