রাতভর অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কুয়ারপাড় এলাকায় গত বৃহস্পতিবার রাতে জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। তবে রাতভর অভিযানে কোনো জঙ্গি ধরা পড়েনি। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টায় কুয়ারপাড় এলাকার লামাবাজারের মুখে পুলিশের একটি দল অবস্থান নেয়। ১২ জন সহকারী কমিশনারের নেতৃত্বে ১২টি দলে বিভক্ত হয়ে পুলিশ কুয়ারপাড় এলাকায় প্রবেশ করে। লামাবাজার থেকে শেখঘাট পর্যন্ত অভিযান চলে ভোররাত চারটা পর্যন্ত। এ সময় অন্তত সাতটি মেসবাড়ি তল্লাশি করা হয়। তবে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।