রাতারগুল রক্ষায় এবার সুনামগঞ্জে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জলার বন রাতারগুল রক্ষার দাবিতে গতকাল সোমবার সুনামগঞ্জে বন বিভাগের মাধ্যমে বন ও পরিবেশমন্ত্রীর কাছে ১০টি আবেদন দেওয়া হয়েছে। শিক্ষার্থী ও পরিবেশ আন্দোলনের কর্মীরা জেলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কাছে এই আবেদনগুলো দিয়েছেন।
আবেদনে রাতারগুলের প্রকৃতি ও পরিবেশ হুমকির মুখে ফেলে সেখানে উন্নয়নের নামে সড়ক ও বিভিন্ন স্থাপনা নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। সংস্কৃতিকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী বলেন, বনকে বনের মতো রাখতে হবে। সেখানে প্রশস্ত সড়ক, সুরম্য অট্টালিকা বানালে সেটি আর বন থাকবে না।
শিক্ষার্থী ডিউক চৌধুরী, এ আর জুয়েল জানান, পরবর্তী সময়ে রাতারগুল রক্ষায় সিলেটের মতো একইভাবে আন্দোলনের কর্মসূচি দেবেন তাঁরা।
বন কর্মকর্তার কাছে আবেদন দিয়েছেন সুনামগঞ্জের সংস্কৃতিকর্মী ডিউক চৌধুরী, দেওয়ান গিয়াস চৌধুরী, এ আর জুয়েল, পরিবেশ আন্দোলনের কর্মী আকরাম উদ্দিন, সোয়েব চৌধুরী, রুজেল আহমদ, মেহেদী হাসান, শুভ্র রাজন, নুর আহমদ, ইমরান আহমদ।
রেঞ্জ কর্মকতা এ টি এম জহিরুল হক জানান, তিনি আবেদনগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন।