রাতারগুলকে পর্যটন এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জলা-বনখ্যাত রাতারগুলকে পর্যটন এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নবাসী। গতকাল শনিবার সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফতেহপুর ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন করে এলাকাবাসী এ দাবি জানান। মানববন্ধন চলাকালে সমাবেশে বলা হয়, বন বিভাগের সংরক্ষিত এলাকা হলেও পর্যটকদের নিরাপত্তায় রাতারগুলকে পর্যটন এলাকা ঘোষণা করে সার্বিক উন্নয়নে পদক্ষেপ নিতে হবে। আইনজীবী আল আসলামের সভাপতিত্বে সমাবেশে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ হাকিম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন ল কলেজের উপাধ্যক্ষ এম শহিদুল ইসলাম, আইনজীবী মইনুল হক, এনামুল করিম প্রমুখ বক্তব্য দেন।