রাতারাতি বাঁশের বেড়া উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ইটনায় পাতলা মোড়া খালের বাঁশের বেড়া রাতারাতি সরিয়ে নেওয়া হয়েছে। পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের তোড়জোড় শুরু হয়। টের পেয়ে প্রভাবশালী নুরু মিয়া ও তাঁর সহযোগীরা গত মঙ্গলবার রাতেই ভিম জাল ও বেড়া তুলে ফেলেন।‘ইটনায় খালে বেড়া দিয়ে মাছ নিধন’ শিরোনামে মঙ্গলবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরদিন জয়সিদ্ধি ইউনিয়নের পাতলা মোড়া খালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। আদালত সেখানে বাঁশের বেড়া না পেলেও স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছেন। বেড়া তুলে নেওয়ায় নদীর প্রবাহ স্বাভাবিক হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল হক, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন ভূঁঞা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিনের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা এ সময় আশপাশের জেলেদের সঙ্গে কথা বলেন।ভয়রা গ্রামের জেলে শ্যামলাল জানান, বাঁশের বেড়ার কারণে তাঁদের মতো সাধারণ জেলেরা মাছ ধরতে পারতেন না। তিনিও মঙ্গলবার সন্ধ্যায় বাঁশের বেড়া দেখেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে চার লক্ষাধিক টাকার নিষিদ্ধ মশারি ও কারেন্ট জাল জব্দ করেন।