রাতুল বাঁচতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর বয়সী রাতুল। বয়সটা বাবা-মায়ের আদর-সোহাগে বেড়ে ওঠার, কিংবা প্রিয়জনের হাত ধরে স্কুলে যাওয়ার। কিন্তু রাতুলের ভাগ্যে তা নেই। বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মা আগলে রেখেছিলেন ছোট্ট রাতুলকে। তাও রাতুলের ভাগ্যে সইল না। তার ছোট্ট শরীরে বাসা বাঁধল মরণব্যাধি ব্লাড ক্যানসার। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের ডি ইউনিটের ১৩ নম্বর বেডে চিকিৎসাধীন সে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, রাতুলকে দেশের বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। এ জন্য ১২ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন। এত দিন মা ও চাচারা তার চিকিৎসার ব্যয়ভার বহন করেছেন। কিন্তু বিদেশে নিয়ে চিকিৎসা করার মতো আর্থিক সামর্থ্য তাঁদের নেই। তাই প্রিয় রাতুলকে বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা। সাহায্য পাঠানোর ঠিকানা: মাসুদুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর: ০০২০৭৫৪৯৪, সোনালী ব্যাংক, ধানমন্ডি শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।