রাতে আ.লীগের সংসদীয় বোর্ডের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আজ রোববার রাতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

দুপুরে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সচিব আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে এ সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।

এদিকে আগামীকাল সোমবার দুপুর ১২টায় ১৪-দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ সাজেদা চৌধুরী।